সাতক্ষীরায় ট্রাক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
সাতক্ষীরা শহরে ট্রাক খাদে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক বিশ্বাস জানান, ময়মনসিংহ থেকে গরু কেনার জন্য ট্রাক নিয়ে সাতক্ষীরা সীমান্ত এলাকায় যাচ্ছিলেন মোতালেব।
বেলা ১১টার দিকে লাবসা এলাকায় সাতক্ষীরা পলিটেকনিক কলেজের সামনে সাতক্ষীরা-যশোর সড়কে ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকে থাকা মোতালেবের মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
