শাবিতে ‘ভাষার বিকৃতি’ নিয়ে মুক্ত আলোচনা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ভাষার বিকৃতি ও আমাদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় একাডেমিক ভবন ডি এর নিচতলায় এ মুক্ত আলোচনার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুঁইয়া।
প্রেসক্লাবের সভাপতি গাজী সাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক মাহবুব পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম দিপু ও প্রক্টর হিমাদ্রী শেখর রায়।
নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম টিটু প্রমুখ।
