চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন এক বৃদ্ধা।
হাজীগঞ্জ রেল স্টেশনের কর্মকর্তা আবুল কাশেস জানান, রোববার দুপুরে কংগাইশ রেল ব্রিজে ট্রেনে কাটা পড়েন জয়নব বেগম (৭০)।
তিনি শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের মৃত আবদুর রহমানের স্ত্রী।
আবুল কাশেম বলেন, হাটিলা গ্রামে বোনের বাড়ি থেকে ফেরার পথে চাঁদপুরগামী ডেম্যু ট্রেনে কাটা পড়েন জয়নব।
লাশ স্বজনরা নিয়ে গেছে বলে জানান তিনি।
