২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস খাদে, নিহত ৩

বরিশালের বাবুগঞ্জে একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 01:16 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

বরিশাল বিমানবন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান জানান, রোববার ভোর রাত ৪টার দিকে বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাস চালক রুস্তম আলী (৪০), সুপারভাইজার ইয়াজমুল হোসেন (৩০) ও চালকের সহকারী রাজু (২২)।

আহত পাঁচ বাসযাত্রীকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ইয়াজমুল  ও রাজুর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান চালক রুস্তম।

মেঘনা পরিবহনের বরিশাল অঞ্চলের কর্মকর্তা জয়নাল মিয়া জানান, শনিবার সন্ধ্যায় ঢাকার সায়দাবাদ থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর দশমিনার উদ্দেশ্যে ছেড়ে আসে বাসটি। রামপট্টি এলাকায় বাসের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।