২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী সহিংসতায় আহত গ্রাম পুলিশের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়িতে উপজেলা ভোটের দিন সহিংসতায় আহত এক গ্রাম পুলিশ তিন দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 10:50 AM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ জানান, রোববার ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় জামাল উদ্দিনের (৫২)।

তার বাড়ি সোনাইমুড়ির সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে।

ওসি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি ভোটের দিন ধন্যপুর মহিলা মাদ্রাসা ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন জামাল উদ্দিন। বেলা ১টার দিকে একদল দুর্বৃত্ত কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে জামাল বাধা দেন।

এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর আহত করে। ওই ঘটনায় আরো দুই পুলিশ সদস্য আহত হন।

ওই দিনই জামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।