২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় দুর্ঘটনায় শ্রমিক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও ম্যাজিক গাড়ির সংঘর্ষে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 11:22 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

ইমন যাত্রীবাহী ম্যাজিক গাড়ির (পিকআপ ভ্যানকে পরিবর্তন করে বানানো যাত্রীবাহী যান) চালকের সহকারী ছিলেন। তিনি চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকার বেলাল উদ্দিনের ছেলে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. নিজাম উদ্দিন জানান, ম্যাজিক গাড়িটি চিরিঙ্গায় যাওয়ার সময় মহাসড়কের বরইতলী ইউনিয়নের একতাবাজার এলাকায় এলে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইমন গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় দুই গাড়ির অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হেফাজতে নিয়েছে।