২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ প্রতিনিধির মাতৃবিয়োগ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কিশোরগঞ্জ প্রতিনিধি মারুফ আহমেদের মা বেদেনা খাতুন (৭০) শনিবার সন্ধ্যায় মারা গেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 11:08 PM

Updated : 25 Apr 2022, 03:53 PM

বার্ধক্যজনিত কারণে সন্ধ্যা ৬টা ২০মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি স্বামী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মারুফ আহমেদ জানান, রোববার বাদ জোহর কিশোরগঞ্জ শহীদি মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযা শেষে হয়বৎনগর গোরস্থানে দাফন করা হবে।