বগুড়ায় রগ কেটে রিকশাচালককে খুন
বগুড়া সদরে হাত-পায়ের রগ কেটে এক রিকশাচালককে খুন করেছে দুর্বৃত্তরা।
বগুড়া সদর থানার ওসি ফায়জুর রহমান জানান, বিকাল ৩টার দিকে উপশহর হাউজিং এস্টেট এলাকার পিছনে সুবিল খালের কাছে কয়েকজন যুবক জাহাঙ্গীরকে হাত ও পায়ের রগ কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরী ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জাহাঙ্গীর শহরের ঝোপগাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোবিন্দপুর এলাকায়।
