বরিশালে শ্রমিকদের সংঘর্ষ
যাত্রী ওঠানো নিয়ে বরিশাল নগরীতে বাস ও টেম্পু শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ তা নিশ্চিত করেনি।
বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান জানান, যাত্রী ওঠানোকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নথুল্লাবাদ বাস টার্মিনালের কাছে একটি টেম্পু স্ট্যান্ড থেকে যাত্রী ওঠায় সেবা পরিবহনের একটি বাস। এ নিয়ে বাসের চালক ও সুপারভাইজারের সঙ্গে টেম্পু শ্রমিকদের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে টেম্পু শ্রমিকরা বাস চালক ও সুপারভাইজারকে মারধর করে। খরব পেয়ে বাস শ্রমিকরাও এক টেম্পু শ্রমিককে ধরে নিয়ে মারধর করলে সংঘর্ষ শুরু হয়।
