মুন্সীগঞ্জে ৯ মণ জাটকা আটক
মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে নয় মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
শনিবার সকালে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, ধলেশ্বরী ও মেঘনার মোহনা থেকে এম ভি শরীয়তপুর ও এম ভি গাজী-৪ নামের দুটি লঞ্চ থেকে এ মাছ উদ্ধার করা হয়েছে।
মাছের কোনো মালিক না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পরে মাছগুলো বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানান রাশেদুজ্জামান।
