২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে রোববারের হরতাল প্রত্যাহার

এসএসি পরীক্ষার কারণে নোয়াখালীতে ১৯ দলের ডাকা রোববারের হরতাল প্রত্যাহার করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 07:10 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

শনিবার বিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদ পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে বৃহস্পতিবার নোয়াখালীর পাঁচ উপজেলায় এজেন্টদের মারধর, ব্যাটল বাক্স ভাংচুর, ব্যালট পেপার ছিনতাইসহ নানা অভিযোগ আনে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা।

গোলযোগের কারণে নোয়াখালী সদর উপজেলার ১১৭টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

নির্বাচনের দিন রাতেই জেলা শহর মাইজদীতে নিজ বাসবভনে সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মো. শাহজাহান উপজেলা কারচুপি ও প্রশাসনের পক্ষপাতের অভিযোগ এনে রোববার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছিলেন।

ইতোমধ্যে কবিরহাটে ১৯ দল সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াস, ভাসই চেয়ারম্যান প্রার্থী আরাফাতের রহমান হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানা আক্তার, কোম্পানীগজ্ঞে চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির পলাশ, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাঈমা ফেরদৌস ববি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।