২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসায় ডাকাতি, হামলায় আহত ৪

বরিশাল নগরীর উত্তর জাগুয়ায় এক ব্যাংক কর্মচারীর বাড়িতে ডাকাতি হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 06:07 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

শনিবার ভোরে সোনালী ব্যাংক বরিশাল কর্পোরেট শাখার গাড়ি চালক আসলাম খান কুট্টির বাসায় এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদের হামলায় ওই পরিবারের চার জন আহত হন। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দিয়েছে।

আহতরা হলেন আসলাম খান কুট্টি, তার স্ত্রী মাকসুদা বেগম, ছেলে উজ্জ্বল খান ও মেয়ে রঞ্জু। তাদের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আসলাম খান জানান, জানালার গ্রিল কেটে ৪/৫ জনের ডাকাত দল বাসায় প্রবেশ করে। তারা নগদ ৭৫ হাজার টাকা এবং স্বর্ণালংকারসহ কয়েকলাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এসময় বাধা দিতে গেলে তাদের কুপিয়ে আহত করে।

পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে একজনকে আটক করে।

কোতোয়ালি থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় জালাল হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।