ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
কক্সবাজার সদরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোর ৪টার দিকে সে মারা যায়।
মো সাদেক (১৭) কক্সবাজারের উখিয়া উপজেলার গফুর উদ্দিনের ছেলে।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোনতাসিম বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে সাদেককে চট্টগ্রাম মেডিকেল নিয়ে আসা হয়েছিল।
স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র সাদেক কক্সবাজার শহরে বড় ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
