২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় পথচারী গুলিবিদ্ধ

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় ক্যাবল ব্যবসায়ের দ্বন্দ্বে গোলাগুলিতে এক পথচারী আহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 11:55 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

আহত হন নলুয়াচর গ্রামের মোহন বাদশাহর ছেলে রোকন (৩০) । তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক স্থানীয় সাংবাদিকদের জানান, তলপেট ও বাঁ উরুসহ রোকনের শরীরে তিনটি গুলির আঘাত রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোণা পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন খান জানান, সদরের থানা রোডের জেবি মার্কেটের দ্বিতীয় তলায় থাকা মোহনগঞ্জ মাল্টি মিডিয়া ক্যাবল নেটওয়ার্কের ব্যবসার মালিকানা নিয়ে অংশীদারদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

বৃহস্পতিবার বিকালে টিটু খান তার লোকজন নিয়ে ব্যাবসা প্রতিষ্ঠানটি থেকে সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক মজিবুরকে বের করে দিয়ে দখলে নেন।

এর জেরে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মজিবুর তার লোকজন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে যান। এসময় মজিবুরের লোকজন এলোপাথারি গুলি চালালে রোকন গুলিবিদ্ধ হন।

মজিবুরকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলেও এসপি জানান।