২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কিশোর-কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর সদরে একটি বাড়ি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোর-কিশোরীর ঝুলন্ত লাম উদ্ধার করা হয়েছে।  

গাজীপুর প্রতিনিধি

রয়টার্স

Published : 28 Feb 2014, 04:54 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

এরা হলেন পিন্টু (১৭) ও আফরিন (১৩)। পিন্টু গাইবান্ধার ফুলছড়ির কাতলামারি গ্রামের চাঁন মিয়ার ছেলে। পেশায় তিনি নির্মাণ শ্রমিক ছিলেন। আফরিন একই জেলার সাঘাটা থানার পশ্চিম রাঘতপুর গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।

উভয় পরিবারই চাপুলিয়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে।

জয়দেবপুর থানার এসআই মামুন হাসান জানান, দুই বছর ধরে একই বাড়ির ভিন্ন ভিন্ন ঘরে এ কিশোর-কিশোরীর পরিবার ভাড়া থাকে।

তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। অভিভাবকরা তাতে সম্মত না হওয়ায় তারা আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

পিন্টুর মা রমিজা বেগম জানান, পিন্টুর সঙ্গে আফরিনের সম্পর্কের কথা জেনে গত কোরবানির ঈদের আগে ওই পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় আফরিনের বাবা বিয়েতে মত দেননি।

নিহতদের স্বজনরা জানিয়েছে, প্রতিদিনের মত দুই পরিবারের সদস্যসহ বাড়ির অন্য ভাড়াটিয়ারা বৃহস্পতিবার সকালে যার যার কাজে চলে যান।

বিকালে বাসায় ফিরে বাসার লোকজন পিন্টুর ঘরের মধ্যে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।