২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া সীমান্তে ১১ জন আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে ১১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 04:13 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বিজিবি ৩২ ব্যাটালিয়নের মহিষকুণ্ডি কোম্পানির অধিনায়ক সুবেদার সাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া ও ভাংগাপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- পাকুড়িয়া ও ভাংগাপাড়া গ্রামের দুলাল (২০), সেন্টু (২৫), রবি মণ্ডল (৫৫), আকবর আলী (৬০), সেন্টু (২০), রাকিবুল ইসলাম (১৯), শিমুল হোসেন (১৯), আরিফুল ইসলাম (১৮), আফজাল হোসেন (৩৫), কদম বিশ্বাস (৪০) ও জাফর ইকবাল (২৪)।

সাখাওয়াত হোসেন বলেন, রাত সাড়ে ১১টার দিকে ১৫৩-৭৩ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় মহিষকুণ্ডি বিজিবির টহল দল তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে মামলা করে তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

অবশ্য স্থানীয়দের অভিযোগ, রাতে শতাধিক বিজিবি সদস্য পাকুড়িয়া ও ভাংগাপাড়া গ্রামে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ওই ১১ জনকে আটক করে।

রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল হক বলেন, “বুধবার বিকেলে সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির টহল দলের এক সদস্য আহত হন। এর জের ধরে গতরাতে ওই গ্রামে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে নিয়ে যায়।”