২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

ইলিশ রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীতে শনিবার থেকে সব ধরনের মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হচ্ছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 01:59 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

নিষেধাজ্ঞা অমান্যকারীর কারাদণ্ড ও ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড দেয়া হতে পারে বলে জানান তিনি।

সফিকুর বলেন, ২০০৬ সাল থেকে মার্চ ও এপ্রিলে চাঁদপুরের নদী সীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। এ দুই মাস মেঘনা নদীতে জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।

নিষেধাজ্ঞার সময় থেকে আগামী চার মাস জেলার সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার ২৬ হাজার ৩৩৫ জেলে পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়া হবে বলে জেলা মৎস্য অফিস জানিয়েছে।

তাছাড়া জেলে পরিবারগুলোর জন্য চালের বরাদ্দ বাড়িয়ে পরিবার প্রতি ৫০ কেজি করা ও আর্থিক সহায়তার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন জানান।