২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যুবকের লাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 12:34 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

নিহত বাচ্চু মিয়া (২৫) বিশ্ববিদ্যালয়সংলগ্ন বড়গুল এলাকার ইজ্জত উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে লোকজন ক্ষেতে কাজ করতে গিয়ে টিলার লাশ দেখে থানায় খবর দেয়। পরে বিমানবন্দর থানা পুলশ লাশটি উদ্ধার করে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক আবদুর রহীম জানান, মৃতদেহের গলা, হাত, পাসহ শরীরের নানা স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে উপপরিদর্শক রহিম জানান।