সুজানগরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু
পাবনার সুজানগর উপজেলায় বসত ঘরে আগুন লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার রাত পৌনে ৯টায় চরদোলাই গ্রামের এ ঘটনায় বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
মৃত দেলবর আলী শেখ(৮০) ওই বাড়িরই সদস্য বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান।
দোলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরেছে। পরে গ্রামবাসী এসে ২০/২৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু গৃহকর্তা দেলবর শেখ দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্থ হয়ে শয্যাশায়ী থাকায় ঘর থেকে বের হতে পারেননি।
