২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ শহরে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটে যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 08:00 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবায়েত হায়াত শিপলু তাদের এ সাজা দেন।

দণ্ডিতদের মধ্যে শহরের মসজিদ পাড়ার আব্দুল আজিজের ছেলে সানিকে (১৮)এক বছর এবং একই এলাকার মিঠুর ছেলে মেহেদী হাসানকে (১৮)ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সদর থানার ওসি মো.জসিম উদ্দিন জানান,বুধবার সকাল ১০টায় সানি ও মেহেদীসহ পাঁচ থেকে ছয় বখাটে শহরের বড় ইন্দারা মোড়ে এক কলেজ ছাত্রী ও তার স্কুল পড়ুয়া বোনকে উত্ত্যক্ত করে।

খবর পেয়ে সদর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় বখাটে সানি ও মেহেদী হাসানকে আটক করে।

ওসি বলেন,দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে হাজির করলে তারা নিজেদের দোষ স্বীকার করেন।

সাজার আদেশের পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।