নোয়াখালীতে বোমা বিস্ফোরণে ২ যুবক আহত
নোয়াখালী সদরে বোমা বহনের সময় বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় অশ্বদিয়া ইউনিয়নে এ ঘটনায় আহতরা হলেন মাহবুব (৩৮) ও মিলন (৩৫)। তাদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে।
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ফরিদ উদ্দিন জানান, আহতদের মধ্যে মাহবুবের দুই হাতের কব্জি উড়ে গেছে। এছাড়া মিলনের মুখমণ্ডল ঝলসে গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বোমা নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় মমিনের দোকান এলাকায় বিস্ফোরণ ঘটে।
পুলিশ পুরো ঘটনা জানার চেষ্টা করছে।
আহত মাহবুব কাদির হানিফ ইউনিয়নের মনপুর গ্রামের মনির আহম্মদের ছেলে এবং মিলন হলেন সুজা মিয়ার ছেলে।
