খাগড়াছড়িতে সন্তানের হাতে বাবা খুন
খাগড়াছড়ির রামগড় উপজেলায় বাবাকে খুন করার অভিযোগে তার মাদকাসক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে এলাকাবাসী নিহতের ছেলে এরফান উদ্দীনকে (২৮) আটক করে পুলিশে দেয়। এরফান দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত বলে এলাকাবাসী জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রামগড় থানার ওসি যুবায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক সেবনে বাধা দেয়ায় বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে বাবার সঙ্গে কথাকাটাটি করেন এরফান। এক পর্যায়ে উত্তেজিত হয়ে হানিফের মাথায় আঘাত করেন তিনি। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামগড় এএসপি সার্কেল শাহজাহান হোসেন। লাশ পুলিশের হেফাজতে রয়েছে।
নারীর লাশ উদ্ধার
একই উপজেলার মুসলিমপাড়া খেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
খাগড়াছড়ির এএসপি শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার রাস্তার পাশে বোরকা পরিহিত নারীর লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
তিনি বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
