২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বাজারে পুড়ল ১৬ দোকান

লক্ষ্মীপুর সদর উপজেলায় গভীর রাতে একটি বাজারে আগুন লেগে ১৬টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 01:27 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার রাত ১টার দিকে ‘চন্দ্রগঞ্জ উত্তর বাজার’ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সালাউদ্দিন রনি জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়।

স্থানীয়রা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারের শাহ আলমের হোটেলে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

এতে ওই হোটেল ছাড়াও কাদির আহমদ ও নুরুল আমিনের সুতার আড়ৎ, চন্দ্রগঞ্জ ভাই ভাই কেবল অপারেটরের নিয়ন্ত্রণকক্ষ, বাদশাহ মিয়ার মুদির দোকান, আব্দুর রহমান ও শাহআলমের শুটকি মাছের আড়ৎসহ ১৬টি দোকান পুড়ে যায়।

ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে বাজারে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।