জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষার সময়সূচি সংশোধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের বিএড বাংলা শিক্ষণ প্রথম পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে ডিগ্রির প্রবেশ ও উত্তরপত্র সরবরাহ
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১২ সালের ডিগ্রি পরীক্ষার প্রবেশপত্র, উত্তরপত্র ও অন্যান্য মালামাল আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রংপুর, খুলনা, বরিশাল আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে এবং রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটের আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের অধিভুক্ত কলেজসমূহের প্রতিনিধির কাছে ডিগ্রি পরীক্ষার প্রবেশপত্র, উত্তরপত্র ও অন্যান্য মালামাল বিতরণ করা হয়।
