২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া ঘাট স্থানান্তর চূড়ান্ত হবে আন্তঃমন্ত্রণালয় সভায়

আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় সভায় মাওয়া ঘাটের নতুন স্থান নির্ধারণ চূড়ান্ত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রয়টার্স

Published : 23 Feb 2014, 06:09 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

ফাইল ছবি ফাইল ছবি

রোববার দুপুরে মুন্সীগঞ্জে পদ্মায় একটি জাহাজে তিন মন্ত্রীর এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে।

বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ম্যানেজার সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বিআইডব্লিউটিএ-এর জাহাজ ‘সন্ধানীতে’ পদ্মা সেতুস্থল ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং বৈঠকে বসেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

এ সময় আরো ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, নৌ সচিব দেলোয়রা হোসেন, সেতু বিভাগের সচিব আনোয়ারুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান খন্দকার শামসুল হুদা, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

সিরাজুল হক বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে-আগামী ২৭ ফেব্রুয়ারি যোগাযোগ মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় মাওয়া ফেরিঘাটের নতুন স্থান চূড়ান্ত করা হবে।

বৈঠক শেষে বিকালে মন্ত্রীরা ঢাকায় ফিরে যান বলে জানান তিনি।