২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মা সেতুর কাজ এখন দৃশ্যমান বাস্তবতা’

পদ্মা সেতুর নির্মাণ কাজ এখন দৃশ্যমান বাস্তবতা বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

মাদারীপুর প্রতিনিধি

রয়টার্স

Published : 23 Feb 2014, 05:46 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার দুপুরে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর নির্মাণাধীন এপ্রোচ সড়কসহ প্রকল্পের বিভিন্ন এলাকা ও নদী পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আগামী জুন মাস অর্থ্যাৎ চার মাসের মধ্যে মূল সেতুর ও পাঁচ মাসের মধ্যে নদী শাসন কাজের কার্যাদেশ দেয়া হবে বলেও জানান কাদের।

এ সময় যোগাযোগ মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও করণীয় বিষয়ে অগ্রগতি দেখেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌমন্ত্রী শাজাহান খান ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় পদ্মা সেতুর অগ্রগতি দেখে যোগাযোগ মন্ত্রীর সঙ্গে নৌমন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রীও স্বস্তি প্রকাশ করেন।

সেতু নির্মাণের লক্ষ্যে শীঘ্রই মাওয়া ও কাওড়াকান্দি ঘাট স্থানান্তর করা হবে জানান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

এ সময় সেনাবাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে ছিলেন।