২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ১শ’ কেজি জাটকা আটক

মুন্সীগঞ্জ  সদরে দুটি মাছ বাজার থেকে একশ’ কেজি জাটকা ইলিশ আটক করেছে মৎস্য বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 07:58 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার এ অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে মৎস্য কর্মকর্তারা জানান।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাসেদুজ্জামান জানান, মাছ বাজার পরিদর্শনকালে দেওয়ানবাজার ও ধলাগাঁও  বাজার থেকে এই জাটকাগুলো আটক করা হয়।

পরে এগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয় বলে তিনি জানান।