সিরাজগঞ্জে ডিবির খোয়া যাওয়া পিস্তল ৩ মাস পর উদ্ধার
সিরাজগঞ্জে কতর্ব্যরত গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তার খোয়ানো একটি পিস্তল তিন মাস পর উদ্ধার হয়েছে।
গত ২৯ নভেম্বর শহরের খেদন সর্দারের মোড়ে উপ-পরিদর্শক রেজাউল করিমের কাছে থেকে পিস্তলটি ছিনতাই হয়েছিল।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে স্টেডিয়াম রোডের একটি ডোবার কাছে পরিত্যক্ত অবস্থায় পিস্তল পাওয়া যায় বলে সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি নাসির জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিস্তলের সঙ্গে খোয়া যাওয়া ৯ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনও পাওয়া গেছে।
পুলিশের অস্ত্র লুটের এই ঘটনায় তখন যে মামলা হয়েছিল, তাতে জেলা যুবদল সভাপতি আবু সাঈদ সুইটসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
