২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর সদর উপজেলা নির্বাচন স্থগিতের আদেশ

সীমানা জটিলতা নিয়ে দায়ের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে শেরপুর সদর উপজেলা নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে হাই কোর্ট।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 11:34 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

আগামী ২৩ মার্চ শেরপুর সদর উপজেলায় নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

আলমগীর হোসেন নামের এক আবেদনকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেরপুর ও জামালপুর জেলার মধ্যবর্তী সীমানা নির্ধারণের জন্য দিয়ারা জরিপের প্রতিবেদন প্রকাশ না হওয়ায় সদর উপজেলার চরপক্ষীমারী, কুলুর চরসহ কয়েকটি এলাকার অনেক মানুষ ভোটার হতে পারেননি।

তাই সংশ্লিষ্ট এলাকার তিনজন বাসিন্দাকে নিয়ে বিষয়টির মীমাংসায় সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চান তারা।