২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিএনপির বিদ্রোহী-প্রার্থী বহিষ্কৃত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী আইনজীবী দুলাল মিয়া পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 06:49 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একপত্রে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃংখলাভঙ্গের কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে দুলালকে বহিষ্কার করা হলো।

আগামী ২৭ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এতে দুলাল ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় কলম-প্রতীক নিয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দোয়াত শরীফ মো. ইউনুস।

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২ জন, বিএনপির ৪ জন, বাসদের ১ জন ও নির্দলীয় ১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা পরিষদের প্রথম দফা নির্বাচন ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে ৯৭টি উপজেলার ৪৪টিতেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির নেতারা।