২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনকিলাবের ৩ সাংবাদিকের জামিন

‘মিথ্যা’ সংবাদ প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জামিন পেয়েছেন ইনকিলাবের তিন সাংবাদিক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 05:05 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বৃহস্পতিবার মহানগর হাকিম এম এ সালাম তাদের জামিন দেন। তারা হলেন- বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপ প্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদ ও কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিক।

গত ১৬ জানুয়ারি ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ওই দিন সন্ধ্যায় ওয়ারী থানায় পুলিশ একটি মামলা করে।

এরপর রাত সাড়ে ১০টার দিকে ইনকিলাবের কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ মামলায় আতিক দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

প্রতিবেদন প্রকাশিত খবর পুরোপুরি মিথ্যা বলে সরকার জানালে ইনকিলাব কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে।