২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসচাপায় কিশোরীর মৃত্যু

বরিশালের কর্ণকাঠীতে বাসচাপায় এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 04:53 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বৃহস্পতিবার দুপুরে খয়রাবাদ ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর মধ্যবর্তী স্থানে বরিশাল-পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পপি আক্তার (১৭) ঝালকাঠীর নলছিটি উপজেলার অনুরাগ গ্রামের তসলিম হাওলাদারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রণবীর দাস জানান, রাস্তা পারাপারের সময় পটুয়াখালী থেকে বরিশালগামী একটি বাস পপিকে চাপা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।