বাগেরহাটে মন্দিরে আগুন, প্রতিমা ভাংচুর
বাগেরহাটের কচুয়ায় দুটি মন্দিরে অগ্নিসংযোগ ও প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
আগুনে মন্দিরের হরিচাঁদ ঠাকুরের প্রতিমাসহ বেশ কয়েকটি প্রতিমা পুড়ে গেছে। আর মনসা মন্দিরে সরস্বতী প্রতিমা ভাংচুর করেছে বলে পুলিশ জানিয়েছে।
কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেরসিন ঢেলে ননী গোপাল সরকারের মন্দিরে আগুন দিয়েছে। একই সময়ে ওই দুর্বৃত্তরা প্রতিবেশি তপন কুমার কবিরাজের মনসা মন্দিরের সরস্বতী প্রতিমা ভাংচুর করে।
হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছ বলেন জানান তিনি।
ননী গোপাল সরকার বলেন, “রাত ১টার দিকে বাইরে শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। তখন বাড়ির সবাই উঠে দেখি মন্দিরে আগুন জ্বলছে। আমাদের ডাকচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভায়।”
