২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার জেলায় নির্দলীয় জয়ী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জের মকসুদপুরে নির্দলীয় প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 02:23 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

এছাড়া কাশিয়ানী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান হয়েছেন।

বুধবার রাতে সংশ্লিষ্ট উপজেলার নির্বাচনী দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল জানান।

মকসুদপুর উপজেলা

মকসুদপুর উপজেলার ইউএনও মো. খায়রুজ্জামান জানান, চেয়ারম্যান পদে নির্দলীয় প্রার্থী আশ্রাফুল আলম দোয়াত কলম প্রতীকে ৪২ হাজার ৮৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্যামল কান্তি বোস মোটর সাইকেল প্রতীকে ৩৮ হাজার ৪৮৯ ভোট পেয়েছেন।

জানে আলম মিয়া

জানে আলম মিয়া

জানে আলম মিয়া

কাশিয়ানী উপজেলা

কাশিয়ানী উপজেলার ইউএনও মো. মিকাইল জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জানে আলম মিয়া মোটর সাইকেল প্রতীকে ৩১ হাজার ৯৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা সুব্রত ঠাকুর টেলিফোন প্রতীকে ২৮ হাজার ১৭৯ ভোট পেয়েছেন।

গোপালগঞ্জ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।