২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিঠাপুকুরে জামায়াত জয়ী

রংপুরের মিঠাপুকুর উপজেলায় তিনটি পদেই জামায়াত সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 01:52 AM

Updated : 22 Aug 2022, 05:45 PM

বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা হারুনুর রশীদ জানান, চেয়ারম্যান পদে মো. গোলাম রব্বানি মোটর সাইকেল প্রতীকে এক লাখ ১৬ হাজার ৯৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. জাকির হোসেন সরকার আনারস প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৯০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত মো. আব্দুল বাছেত তালা প্রতীকে ৩০ হাজার ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মো. মোরশেদা বেগম কলস প্রতীক নিয়ে ৩৬ হাজার ৭৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।