কুলাউড়ার চেয়ারম্যান আ. লীগের
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামরুল ইসলাম জয়ী হয়েছেন।
কাপ-পিরিচ প্রতীক নিয়ে কামরুল পেয়েছেন ৪৬,১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শওকতুল ইসলাম শকু পেয়েছেন ৩৭,২২০ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ফজলুলল হক খান সাঈদ ৩০২৬৯ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাসদের নেহার বেগম ৬৭,৫৩১ ভোট পেয়ে জয়ী হন।
