২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়গঞ্জে বিএনপি জয়ী

সিরাজগঞ্জে রায়গঞ্জে বিএনপি সমর্থিত ভিপি আইনুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 12:53 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

ভাইস চেয়ারম্যানের ২টি পদেও জিতেছে এই দলের প্রার্থীরা।

রায়গঞ্জ উপজেলা রির্টানিং অফিসার ফিরোজ শাহ জানান, উপজেলার ৯২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি সমর্থিত ভিপি আইনুল হক (দোয়াত কলম) ৭২ হাজার ৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৪৯ হাজার ৬৬৯ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাদি আলমাজি জিন্নাহ দ্বিতীয় স্থানে রয়েছেন।

এ ছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত জাহিদুল ইসলাম (টিউবওয়েল) ৬২ হাজার ৮২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৪০ হাজার ৭২০ ভোট পেয়ে আওয়ামীলীগ সমর্থিত খন্দকার শরিফুল ইসলাম দ্বিতীয় স্থানে রয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শিউলী ইয়াছমিন ৫৪ হাজার ৩৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী নিস্কৃতি দাস ৩৩ হাজার ১০৩ ভোট পেয়েছেন।

কাজিপুর, সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়ায় প্রথম দফায় নির্বাচন হয়েছে। ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে।