সৈয়দপুরে চেয়ারম্যান আওয়ামী লীগের
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জিতেছেন বিএনপি সমর্থিক প্রার্থী।
বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মো. জাওয়াদুল হক আনারস প্রতীকে ৫২ হাজার ৪৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. আব্দুল গফুর সরকার দোয়াত কলম প্রতীকে ৪৬ হাজার ৩২১ ভোট পান।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মো. আজমল হোসেন তালা প্রতীকে ৩৪ হাজার ২৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মোছা. রওনক জাহান রিনু কলস প্রতীকে ২৬ হাজার ৪৯৪ ভোট পেয়ে জয়ী হন।
