২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম বিশ্বের উন্নয়ন আলাদাভাবে সম্ভব নয়: স্পিকার

বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের সংগে একাত্ম হতে না পারলে বিছিন্নভাবে মুসলিম বিশ্বের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 11:50 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্টারি ইউনিয়ন অব ইসলামিক কান্ট্রিজ’র (পিইউআইসি) নবম সম্মেলনে একথা বলে বলে বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তিনি বলেছেন, “সমগ্র বিশ্ব থেকে আলাদাভাবে মুসলিম বিশ্বের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। বিজ্ঞান ও প্রযুক্তি  উন্নয়নের নতুন  দিগন্তের সাথে সমন্বয়ের উপর নির্ভর করছে মুসলিম উম্মাহর উন্নয়ন।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

“সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ওআইসিভুক্ত দেশগুলো এগিয়ে যাচ্ছে। বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারলে মুসলিম বিশ্বের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।”

সোমবার পিইউআইসি’র নবম সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে ইরান যান শিরীন শারমিন চৌধুরী। প্রতিনিধিদলে আরও রয়েছেন সাংসদ সাগুফতা ইয়াসমিন এবং মীর শওকত আলী বাদশা।

মুসলিম উম্মাহর উন্নয়নে পিইউআইসি সদস্যভুক্ত দেশগুলোর পার্লামেন্টে কার্যকরী সংলাপের ওপর জোর দেন স্পিকার।

তিনি বলেন, “মুসলিম উম্মাহর শান্তি, সংহতি এবং প্রগতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে দেশের জনগণকে সম্পৃক্ত করে কাজ করার প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান একটি দেশের পার্লামেন্ট।

“তাই জনপ্রতিনিধি হিসেবে একটি দেশের পার্লামেন্টে কার্যকরী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মুসলিম উম্মাহকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।”

তিনি বলেন, “শান্তি, সংহতি এবং ন্যায় বিচারের স্বার্থে আমাদের প্যালেস্টাইন পরিস্থিতি নিয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“সংসদ সদস্য হিসেবে প্যালেস্টাইনিদের অধিকার সুরক্ষায় আন্তর্জাতিক জনমত গঠনে আমরা গুরুত্বপূর্ন  ভূমিকা রাখতে পারি। প্যালেস্টাইনের জাতীয় নিরাপত্তা এবং মানবিক উন্নয়নে আমাদের সর্বপ্রকার সহযোগিতা প্রদান করতে হবে।”

পিইউআইসির নবম সম্মেলনে ২৮ জন স্পিকার, ১১ জন ডেপুটি স্পিকারসহ মোট ৪৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

ওআইসিভুক্ত ৫৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৩টি দেশের পার্লামেন্ট নিয়ে ১৯৯৯ সালে পিইউআইসি গঠিত হয়।