২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালভোটসহ নানা কারণে গাইবান্ধায় ৬৪জনকে জরিমানা

উপজেলা নির্বাচনে জালভোটসহ বিভিন্ন অভিযোগে ৬৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 09:39 PM

Updated : 22 Aug 2022, 05:44 PM

বুধবার প্রথম দফায় গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলায় ভোটগ্রহণকালে এ জরিমানা করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ প্রধানের নির্বাচনী এজেন্ট ফারুক হোসেনকে প্রভাব খাটিয়ে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে পুলিশ আটক করে।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুন্নেসা তাকে বিশ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া সাঘাটার কটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শাহ আলম (৩৫) নামে এক ভোটার ভোট দেয়া শেষে বুথ থেকে বের হওয়ার পর তার কাছে ২টি ব্যালট পেপার পাওয়ায় ভ্রাম্যমান আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারিখ হোসেন তাকে ৫০০ টাকা জরিমানা করেন।

সকাল থেকে বিকাল পর্যন্ত দুই উপজেলার ভোটকেন্দ্রের আশেপাশে অনুমতি ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৬২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।