২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে এক সাথে তিন প্রার্থী

গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন চেয়ারম্যান প্রার্থী এক সাথে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 03:58 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর কাশিয়ানী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুব্রত ঠাকুর হিল্টু, জানে আলম মিয়া বিরু ও মোঃ মোক্তার হোসেন মোল্লাকে সাথে নিয়ে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন।

এই উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান  সুব্রত ঠাকুর হিল্টু কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য। মোক্তার হোসেন মোল্লা কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়ি৥ত্বে রয়েছেন। মহেশপুর ইউপি চেয়ারম্যান জানে আলম বীরু কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য।

প্রার্থীরা জানান, তাদের মধ্যে সম্প্রীতি রয়েছে। এ কারণে তারা এক সাথে ভোটকেন্দ্রে এসেছন।

তবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে তারা মন্তব্য করেন।