২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

রয়টার্স

Published : 18 Feb 2014, 06:31 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

তিনি বন্দর নগরীর মধ্যম গোসাইলডাঙ্গা ঠাণ্ডা মিয়া মসজিদ গলির বাসিন্দা।

ঢাকার উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে সোমবার রাতে চট্টগ্রাম বন্দর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ ফেব্রুয়ারি নূরে আলম এক প্রতিবেশীর সন্তানকে ধর্ষণ করে।

“তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণের পর নুরে আলম পালিয়ে ঢাকায় গিয়ে উত্তরায় তার এক চাচার কাছে আশ্রয় নেয়।”

নুরে আলম চট্টগ্রামে ভ্যান গাড়িতে সবজি বিক্রি করত জানিয়ে ওসি জাহেদুল বলেন, ঢাকায় গিয়ে সে রিকশা চালানো শুরু করে।