২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে জঙ্গলে যুবকের হাত-পা বাঁধা  লাশ

ঝালকাঠীতে একটি জঙ্গলের ভিতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 01:16 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

নিহত মামুন হোসেন (১৮) বরিশাল রূপাতলী এলাকার নাসির উদ্দিনের ছেলে। তিনি অটোরিকশাচালক ছিলেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে নলছিটি উপজেলার মড়র ইউনিয়নের সুজাবাদ গ্রামের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,  নিহতের  দুই হাত ও পা  দড়ি দিয়ে বাঁধা ছিল।

সোমবার রাতের কোনো এক সময় শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি মাসুদুজ্জামান জানিয়েছেন।