জ্যেষ্ঠ সচিব হলেন মোখলেছুর
ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেছুর রহমান জ্যেষ্ঠ সচিব হয়েছেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে জ্যেষ্ঠ সচিব হিসাবে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
১৯৮১ ব্যাচের কর্মকর্তা মোখলেছুরের আগামী ৪ মার্চ অবসপ্রস্তুতিকালীন ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।
বর্তমানে জনপ্রশাসনে পাঁচজন জ্যেষ্ঠ সচিব রয়েছেন। মোখলেছুরকে নিয়ে এই সংখ্যা ছয়-এ উন্নীত হল।
সোমবার আলাদা আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এম এমদাদুল হককে যুগ্মসচিব হিসাবে পদোন্নতি দেয়া হয়েছে।
২০১০ সালের ২১ নভেম্বর থেকে তাকে ধারণাগত জ্যেষ্ঠতা দেয়া হলেও ওএসডি রাখা হয়েছে।
