২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ইয়াবা উদ্ধার, আটক ৩

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৫২১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 05:06 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সোমবার এ অভিযানে তিন জনকে গ্রেপ্তার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এরা মাদক ব্যবসায়ী বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৮ এর এসআই রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে সৈয়দপুর বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামালার প্রস্তুতি চলছে।

গ্রেপ্তাররা হলেন মো. ইমরুল হাসান মাসুদ (৩২), মো. ওহিদ শেখ ওরফে রিপন (৩৩) ও সেলিমুজ্জামান সুমন (৩৫)। তাদের বাড়ি বোয়ালমারী উপজেলায়।