২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে সাড়ে ২৩ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে থেকে প্রায় সাড়ে ২৩ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 01:07 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার সকাল ৮টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি নৌকাও জব্দ করা হয়েছে।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল আউয়াল জানান, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে ২৩ হাজার তিনশ’ ১০ ইয়াবা আটক করা হয়েছে। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।