২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক, যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে যাওয়া ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 01:48 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

নিহত সোহেল রানা (২৮) সলঙ্গা থানার তিননান্দিনা গ্রামের নিদান খানের ছেলে।

ওসি আলী ফরিদ জানান, মহাসড়কে একটি অটোরিকশাকে পাশ কাটানোর সময় ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

“এরপর ট্রাকটি রাস্তার পাশে একটি মুদি দোকানে উঠে যায়। দোকানের পাশে দাঁড়িয়ে থাকা সোহেল ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।”

দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারীও আহত হয়েছেন এবং দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ওসি।