২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যুটকেইসে তরুণীর লাশ

রাজধানীর সায়দাবাদে বাস টার্মিনালের সামনের রাস্তায় স্যুটকেইসের ভেতরে এক তরুণীর লাশ পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 09:33 AM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার রাত ১২টার দিকে পাওয়া ওই লাশের পরিচয় জানা যায়নি।

যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম বলেন, “রাতে রাস্তার ওপর কালো রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে টার্মিনালের লোকজন থানায় খবর দেয়। পুলিশ এসে লাগেজের চেইন খুলে ভেতরে এক তরুণীর লাশ দেখতে পায়।”

আনুমানিক আঠারো বছর বয়সী ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

এসআই এমরানুল ইসলাম বলেন, ওই তরুণীর পরনে নীল সালোয়ার ও চেক কামিজ ছিল।

ময়নাতদন্তের জন্য তার লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।