২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএএসসি: এসএমএসে নকলের দায়ে নারায়ণগঞ্জে বহিষ্কৃত ২

নারায়ণগঞ্জে এসএসসি-র ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নকল করার দায়ে দুই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 08:53 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এ ঘটনা ঘটে।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান আহমেদ সাংবাদিকদের জানান, উপজেলার জিআর ইনস্টিটিউশন কেন্দ্রে আনন্দবাজার এলাকার হাজী মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নেয়।

পরীক্ষা চলাকালে শাহ পরান ও বিল্লাল হোসেন নামের দুই ছাত্র তাদের সঙ্গে আনা মোবাইলের এসএমএস-এর মাধ্যমে নকল করতে গেলে দায়িত্বরত শিক্ষকরা বিষয়টি ধরে ফেলে।

পরে তাদের বহিষ্কার করা হয় বলে তিনি জানান।