২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কবিতা উৎসব শুক্রবার

‘অনাবিল সুন্দর প্রিয়ময় সভ্যতা কবিতা’ ধ্বনি দিয়ে বসতে যাচ্ছে  ‘নারায়ণগঞ্জ কবিতা উৎসব ২০১৪’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 08:29 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শুক্রবার সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব উদ্বোধন করবেন সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি নির্মলেন্দু গুণ, কবি রবিউল হুসাইন, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি মুহাম্মদ নূরুল হুদা, কবি কামাল চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি রফিউর রাব্বিসহ দেশ-বিদেশের শতাধিক কবি বলে আয়োজকরা জানিয়েছে।

শতাধিক কবির স্বরচিত কবিতাপাঠ ছাড়া থাকছে আলোচনা সভা।